নবীগঞ্জে কেন্দ্রীয় জামেমসজিদে বয়ান পেশ করবেন করবেন বরুনার পীর সাহেব

নবীগঞ্জে কেন্দ্রীয় জামেমসজিদে বয়ান পেশ করবেন করবেন বরুনার পীর সাহেব - Surma Times | Sylhet News

Messenger creation 0599108D F8A3 49BF 90E0 5C8710C446BEউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ আজ সোমবার নবীগঞ্জ আসছেন আমীরে আঞ্জুমান,শায়খুল ইসলাম,ওলী ইবনে ওলী আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক,পীর সাহেব বরুণা এবং নন্দিত আলোচক মুফতি মুজিবুর রহমান চট্রগ্রামী। তারা আজ আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ, নবীগঞ্জ শাখা আয়োজিত ইসলাহি মাহফিল ও মাসিক শবগুজারীতে বয়ান রাখবেন নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। বাদ আসর থেকে শুরু হবে কার্যক্রম।আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ, নবীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া জানিয়েছেন মুফতি মুজিবুর রহমান বয়ান করবেন বাদ মাগরিব, মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা বয়ান করবেন রাত ৮ ঘটিকায়। সবাইকে দ্বীনি আয়োজনে শরীক হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হইল।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article