আ. লীগের এমপির ভাই ইউপি চেয়ারম্যানের গোডাউন থেকে ২৩১ বস্তা চিনি উদ্ধার

আ. লীগের এমপির ভাই ইউপি চেয়ারম্যানের গোডাউন থেকে ২৩১ বস্তা চিনি উদ্ধার - Surma Times | Sylhet News

375264সুরমা টাইমস ডেস্ক : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউন থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। আতাউর মৌলভীবাজার সদর আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের ছোট ভাই। তবে এসময় আতাউরকে না পেলেও পুলিশ মছকন মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় পুলিশ এই অভিযান পরিচালনা করে। রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মো. মোবাশ্বির গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাউর চেয়ারম্যানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গোডাউনে মজুত করে রাখা ছিল। এই ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে এমপি জিল্লুরসহ তাঁর সব ভাই আত্মগোপনে আছেন। সাবেক এমপিসহ তাদের সব ভাই একসময় বিএনপির রাজনীতি করতেন। কিন্তু গত আওয়ামী লীগ সরকারের সময় তাঁরা সবাই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং টাকার বিনিময়ে ইউপি চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য ও এমপি পদ বাগিয়ে নেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article