জিন্দবাজারে উত্তেজনা, মোটরসাইকেল জব্দ, আটক ৩

জিন্দবাজারে উত্তেজনা, মোটরসাইকেল জব্দ, আটক ৩ - Surma Times | Sylhet News

8892

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। গতকাল বুধবার (১৫ই নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে।

 

নগরীর বারুতখানা পয়েন্ট থেকে মহানগর বিএনপির এক নেতার নেতৃত্বে একটি মশাল মিছিল আসলে এ উত্তেজনা ছড়ায়।news image 1700053845

মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ করলে পুলিশ তাদের ধওয়া করে এবং ফাঁকা গুলি ছেড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মিছিল থেকে পুলিশ তিন জনকে আটক করে এবং একটি মোটরসাইকেল জব্দ করে।

আটককৃতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে এতদল লোক মশাল মিছিল বের করে আংতকের সৃষ্টি করে।

পুলিশ যানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। এসময় তিনিজনকে আটক করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article