অতিরিক্ত ডিআইজি হলেন এসএমপির তিনজনসহ সিলেটের ৮ কর্মকর্তা

অতিরিক্ত ডিআইজি হলেন এসএমপির তিনজনসহ সিলেটের ৮ কর্মকর্তা - Surma Times | Sylhet News

128380

সুরমা টাইমস ডেস্কঃ

পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পেয়েছেন ১৪০ কর্মকর্তা। ওই কর্মকতারা স্থলাভিষিক্ত হয়েছেন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায়। এদের মধ্যে সিলেটে কর্মরত রয়েছেন ৮ জন। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় এ তথ্য।

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সিলেটের পুলিশ কর্মকর্তারা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ (পিপিএম), উপ-কমিশনার তোফায়েল আহমেদ, উপ-কমিশনার মোহা. সোহেল রেজা, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদ,
সিলেট অঞ্চল হাইওয়ে পুলিশের এসপি মো: শহিদ উল্লাহ, সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ এহসান শাহ, শিল্পাঞ্চল পুলিশ সিলেট জোনের পুলিশ সুপার (এসপি) মো: রওশনুজ্জামান সিদ্দিকী ও সিলেট (মেট্রো) সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (এসপি) সুজ্ঞান চাকমা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- ১৪০ পুলিশ সুপারকে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে (গ্রেড-৪) পদোন্নতি দেওয়া হলো। তাছাড়া যেসব কর্মকর্তা মিশন, শিক্ষাছুটি, প্রেফা ও লিয়েনে কর্মরত আছেন সে সব কর্মকর্তা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগদানের তারিখের আগের কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃজনের তারিখ থেকে ১৪০টি সুপার নিউমারারি পদের মেয়াদ হবে এক বছর।
প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে- পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে পালন করবেন দায়িত্ব। জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে অবিলম্বে।

এদিকে উপ-কমিশনার হতে অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদোন্নতি পাওয়া সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৩ কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার মো: ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম।

তারা হলেন- উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-কমিশনার (দক্ষিণ) মোহা: সোহেল রেজা পিপিএম ও উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, পিপিএম।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article