বাংলাদেশে গণগ্রেফতার নিয়ে ফের উদ্বেগ জানাল জাতিসংঘ

বাংলাদেশে গণগ্রেফতার নিয়ে ফের উদ্বেগ জানাল জাতিসংঘ - Surma Times | Sylhet News

hjkhkjk 20231108083359

সুরমা টাইমস ডেস্কঃ

গণগ্রেফতারসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ফের উদ্বেগ প্রকাশ করেছে।

গত মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগের কথা জানান।

ব্রিফিংয়ে  এক সাংবাদিক প্রশ্নকরে বলেন, সহিংসতা ও জোরপূর্বক আটকের অত্যধিক ব্যবহার বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন, জাতিসংঘ একটি অকার্যকর সংস্থা। কিছু ভালো কথা বলা ছাড়া বিশ্বে এই সংস্থার আর কোনো ভূমিকা নেই।

ক্ষমতাসীন দলের সেক্রেটারি বলেছেন, জাতিসংঘ অকেজো এবং কিছু ভালো কথা বলা ছাড়া বিশ্বে এই সংস্থাটির আর কোনও ভূমিকা নেই। বাংলাদেশে ৮ হাজার বিরোধী বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং পুলিশের হাতে সর্বত্র মানুষ নিহত হচ্ছে, এ বিষয়ে আপনার অবস্থান কী?

জবাবে জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, জাতিসংঘের সমালোচনা নতুন কিছু নয়। আমি মনে করি, বিভিন্ন সময়ে এমন অভিযোগ দাঁড় করানো হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন- আপনি জাতিসংঘের কোন অংশের কথা বলছেন, তা সবসময় উল্লেখ করবেন।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article