নবীগঞ্জে ইয়াবা ও মোটরসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার

নবীগঞ্জে ইয়াবা ও মোটরসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার - Surma Times | Sylhet News
received 809242157646446
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে::
নবীগঞ্জ থানার বিশেষ তল্লাশি অভিযানে ৩৮০ পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে  জানা যায়,অফিসার ইনচার্জ নবীগঞ্জ থানার দিকনির্দেশনায় গত ২৮ অক্টোবর শনিবার গভীর রাতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই/স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানাধীন ১৩নং পানিউমদা ইউনিয়ন পরিষদের সামনে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মোঃ সাহাব উদ্দিন @ সাহাবুদ্দিন (৩৫), পিতা- ইদ্রিস আলী, মাতা- মৃত নীলবানু, সাং- দক্ষিণ ভবানীপুর, ০২নং পুটিজুরি ইউপি, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত টাউজারের পকেট হইতে মোট ৩৮০ (তিনশত আশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাহার ব্যবহৃত ব্লু রংয়ের  রেজিস্ট্রেশন বিহীন TVS APACHE RTR 4V 160 (ABS) মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং-CE7FM2702186, চেসিস নং-PS637AE78M 6P66356, মূল্য অনুমান ১,৬০,০০০/-(এক লক্ষ ষাট হাজার) উদ্ধার পূর্বক ২৯/১০/২০২৩খ্রিঃ রাত ২৩:৫৫ ঘটিকার সময় মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে নবীগঞ্জ থানার মামলা নং-১৫,তারিখ-২৯/১০/২০২৩খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০ (ক)/৩৮ রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article