পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগ,মির্জা আব্বাসসহ বিএনপির ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা

পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগ,মির্জা আব্বাসসহ বিএনপির ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা - Surma Times | Sylhet News

7837aab5cfec6e58bf63578e3559727b 6086bdf1b1a5f

সুরমা টাইমস ডেস্কঃ

 

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশকে হত্যার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার রাজধানীর শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

এ মামলায় মির্জা আব্বাসসহ ৪৯ জনকে এজহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও অন্তত ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শেষে মির্জা আব্বাসের নেতৃত্বে শাহজাহানপুর থানাধীন কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে হামলাকারীরা সমবেত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

 

এ ছাড়াও তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এ সময় তারা পুলিশের অস্ত্রও ছিনিয়ে নিয়ে যায়।

এর আগে বিএনপির সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। ওই মামলায় ইতোমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

উল্লেখ্য, গতকাল শনিবার বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ আরো কয়েকটি রাজনৈতিক দল সমাবেশ করেছে। এ সময় পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন ও পুরানা পল্টন মোড় এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article