পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মামুন হোসেনের মোটর সাইকেল ভাঙচুরের ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মামুন হোসেনের মোটর সাইকেল ভাঙচুরের ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা - Surma Times | Sylhet News

Screenshot 2023 10 29 18 15 00 067 com.android.chrome edit

সংবাদ সংগ্রহকালে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মামুন হোসেনের মোটর সাইকেল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

রোববার এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক।

নেতৃবৃন্দ হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।

প্রেসক্লাব নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহ করে তা জনগণের সামনে উপস্থাপন করেন। তাদের এ দায়িত্ব পালনকালে তাদের ওপর আক্রমনের ঘটনা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া মোটেই কাম্য নয়।

প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সকল রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনী আন্তরিকতার পরিচয় দেবে।

প্রসঙ্গত, রোববার সকালে বিএনপির ডাকা হরতাল চলাকালে সিলেট নগরীর দরগাহ গেইট এলাকায় সংবাদ সংগ্রহকালে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মামুন হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article