কেন্দ্রীয় মহাসমাবেশ সফলে সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা

কেন্দ্রীয় মহাসমাবেশ সফলে সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা - Surma Times | Sylhet News

Sylhet Mohanogor Oikko Porishod Pic 29 10 23

সুরমা টাইমস ডেস্কঃ

 

আগামী ৪ ই নভেম্বর ঢাকায় সরোওয়ারদী উদ্যানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জাতি গত সংখ্যালগু মোর্চার ডাকে সরকার দলীয় নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ৭ দফা  বাস্তবায়ন করার দাবিতে মহাসমাবেশ সফল করার লক্ষে ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখা উদ্যোগে গত শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বন্দর বাজারস্থ ব্রহ্মমন্দিরে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এড মৃত্যুঞ্জয় ধর ভোলা।
সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনা বক্তারা বলেন, বিপুল সংখ্যক লোকসমাগম করে আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করতে হবে।

 

এসময় বক্তব্য পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত, ঐক্য পরিষদ মহানগর শাখার সহসভাপতি নির্মল কুমার সিনহা, পুঁজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এড রঞ্জন ঘোষ, মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব যুগ্ম সাধারণ সম্পাদক জি ডি রুম, যুগ্ম সাধারণ সম্পাদক এড, দেবব্রত চৌধুরী লিটন,

 

যুগ্ম সাধারণ সম্পাদক রাজ কুমার পাল রাজু, বীর মুক্তিযোদ্ধা বিধান দাস, রনজিৎ দত্ত রন ,শ্যামল কপালী, এড. অরবিন্দু দাসগুপ্ত বিভু, চন্দ্রশেখর দে চপল, অপরেশ দাস অপু, ভৈরব দেবনাথ, দীপংকর দাস,বীরেশ দেবনাথ, নান্টু রঞ্জুন সিংহ, অখিল সরকার, মিলন উরাং, গোপাল সুএধর, রকি দেব প্রমুখ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article