ঈদে মিলাদুন্নবী ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিলেট মুক্তিযোদ্ধা যুব কমান্ডের দোয়া মাহফিল

ঈদে মিলাদুন্নবী ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিলেট মুক্তিযোদ্ধা যুব কমান্ডের দোয়া মাহফিল - Surma Times | Sylhet News

DSC 0109 scaled

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭ তম শুভ জন্মদিন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদ এশা নগরীর কুমারগাওস্থ বাসট্রামির্নাল এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ১৫ই আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, যুবলীগের প্রতিষ্টাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণিসহ নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা ও দেশ, জাতির মঙ্গল কামনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার উপদেষ্টা মো: লোকমান মির্জা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলার সভাপতি মোঃ জিল্লুর রহমান, সিলেট মহানগর যুবলীগরে সমাজ কল্যাণ সম্পাদক এড. কাউসার আহমদ, চেতনায় ৭১’বাংলাদেশ প্রতিষ্ঠাতা সমন্বয়কারী মুনীর হোসাইন, জাতীয় শ্রমিকলীগ মহানগর সিলেট এর সহ সম্পাদক কাউসার আহমদ , ৩৮ নং ওয়ার্ড তাঁতী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমদ , মুক্তিযোদ্ধা যুব কমান্ড নেতা মোঃ আব্দুর রশিদ, স্বপন দাশ, খান সাব, জাকির আহমেদ, মঞ্জু মিয়া, শুভ আহমেদ, উসমান আলী, লিমন আহমদ, শফিক মিয়া, দোয়া পরিচালনা করেন -হাফিজ বরকত উল্লাহ্।

 

 

— বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article