‘ইন্ডিয়ান সিরিয়ালের মতো নাটক বানাচ্ছে বিসিবি’

‘ইন্ডিয়ান সিরিয়ালের মতো নাটক বানাচ্ছে বিসিবি’ - Surma Times | Sylhet News

369 20230928070823

সুরমা টাইমস ডেস্কঃ

 

বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর একটি ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল। যেখানে তিনি বলেছেন, তাকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেওয়ার কারণেই তিনি বিশ্বকাপে খেলতে চাননি। শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের এমন মন্তব্যকে ছেলেমানুষি বলেছেন সাকিব। দুই অভিজ্ঞ ক্রিকেটার এবং বোর্ডের এমন সম্পর্ককে নাটকের সঙ্গে তুলনা করেছেন খালেদ মাসুদ পাইলট।

নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় পাইলট বলেন, “ক্রিকেট বোর্ডের কিছু মানুষ রয়েছে যারা সোশ্যাল মিডিয়াকে পোষে। তারা সোশ্যাল মিডিয়াকে এই তথ্যগুলো দিয়েছে তামিমকে খারাপ করার জন্য। আমি বোর্ডের সমস্ত লোককে বলবো না। এক-দুইজন রয়েছে যারা ক্রিকেট বোর্ডের ভাইরাস, আমার কাছে মনে হয়। দুই-একজন আছেন যারা এই নাটকটি বানাচ্ছেন। ইন্ডিয়ান সিরিয়ালে যেমন নাটক হয় তেমন নাটক তারা বানাচ্ছেন, যেটি দেশের ক্রিকেটের জন্য ভালো নয়।”

বাংলাদেশ ক্রিকেটের এমন অবস্থায়ে কিছুটা হতাশ টাইগারদের সাবেক অধিনায়ক। এই উইকেট রক্ষক ব্যাটসম্যান বলেন, “আমি আসলে একটু বিরক্তই বলতে গেলে। আসলেই এটা একটা নাটক। নাটকের মতোই ঘটনা। এভাবে আসলে টিম বানানো বা টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে? গত ওয়ার্ল্ড কাপের পর যে এতো দামি দামি কোচ নিয়োগ করা হলো, এতো দামি ম্যানেজমেন্ট, অ্যাসিস্ট্যান্ট বোলিং কোচ, ব্যাটিং কোচ, এই কোচ-সেই বিভিন্ন রকম কোচ নিয়োগ হলো টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ!”

এ সময় ভিডিও বার্তায় বাংলাদেশ দলকে শুভকামনা জানায় পাইলট। তিনি বলেন, “টিমকে নিয়ে আমি কোনো আলোচনা-সমালোচনা করব না। তারা ইতোমধ্যে মিশনে চলে গেছে। আমরা দোয়া করি, যেন তারা ভালো খেলে। তারা যেন ভালো কিছু বয়ে নিয়ে আসে। কিন্তু যেভাবে প্রিপারেশনটা হলো, আপনাদের কাছে আমার প্রশ্ন এটা কি ভালো প্রিপারেশন?”

২০০৩ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেওয়া পাইলট বলেন, ‘টিমকে নিয়ে আমি কোনো আলোচনা-সমালোচনা করব না। কারণ তারা এখন মিশনে চলে গেছে। আমরা দোয়া করি, যেন তারা ভালো খেলে। তারা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে। কিন্তু যেভাবে প্রিপারেশনটা হলো, তাতে কি ভালো প্রিপারেশন মনে হলো আপনাদের কাছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি ভালো প্রিপারেশন?’

পাইলট বলেন, ‘দুয়েকজন মানুষ আছেন যারা এই নাটকটা বানাচ্ছেন। ইন্ডিয়ান সিরিয়ালগুলোয় যেমন নাটক হয়, সেরকম একটা নাটক বানাচ্ছেন। এই নাটকটা আসলে ক্রিকেটের জন্য ভালো নয়। এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি, আমাদের কাছে এমন নাটক সাধারণ মানুষ আশা করে না। বিশেষ করে আপনারা যেভাবে তামিমকে পঁচাচ্ছেন যে, তামিম পাঁচটা ম্যাচের বেশি খেলবে না। আবার আরেকজন ভাবে সাকিবকে ব্যঙ্গ করা হচ্ছে। সাধারণ মানুষকেতো আসলে বোকা বানানো হচ্ছে।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article