রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পররাষ্ট্রমন্ত্রীর বাসভবন!

রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পররাষ্ট্রমন্ত্রীর বাসভবন! - Surma Times | Sylhet News

76129 mijan

সুরমা টাইমস ডেস্কঃ

রহস্যজনক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের ইস্কাটনস্থ সরকারি বাসভবনের একটি কক্ষ।

মন্ত্রীর অফিস লাগোয়া ওই রুমটিতে ছিল সিসিটিভি এবং অন্যান্য দলিল-দস্তাবেজ। ২১শে সেপ্টেম্বর মধ্যরাতে অগ্নিকাণ্ডটি ঘটে।

কিন্তু তা নিয়ে এখনো অস্পষ্টতা কাটেনি। দেশে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একমাত্র দায়িত্বশীল প্রতিনিধি প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বুধবার সন্ধ্যা অবধি ঘটনাটির বিষয়ে অন্ধকারে রয়েছেন বলে দাবি করেন।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, ওই ঘটনায় অন্তত ৪টি ল্যাপটপ, একটি কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, সিসি ক্যামেরার ডিসপ্লে মনিটর এবং গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্ট পুড়েছে।

মন্ত্রীর একান্ত সচিব লিখিতভাবে মন্ত্রণালয়কে এসব জানিয়েছেন। তবে পররাষ্ট্র ভবনের ক্ষয়ক্ষতির পুরোটা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। কারণ মন্ত্রী স্বস্ত্রীক দেশের বাইরে রয়েছেন।

গত ১৬ই সেপ্টেম্বর থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এবং সেলিনা মোমেন যুক্তরাষ্ট্রে রয়েছেন। আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কক্ষের বেশ কিছু ডকুমেন্ট পুড়ে গেছে।

 

তবে ল্যাপটপসহ আরও কিছু ইলেকট্রনিক পণ্য উদ্ধার সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ রাতে বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বলা হয়, রাত ১টার দিকে পররাষ্ট্র ভবনে আগুন লাগার খবর আসে অধিদপ্তরের কন্ট্রোল রুমে।

দুটি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর আগুন পুরোপুরি নির্বাপণ করে রাত ১টা ২৮ মিনিটে। প্রতিবেদনে বলা হয় মন্ত্রীর সরকারি দুই তলা বাসভবনের নিচতলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

 

এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ওই কক্ষের মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article