মির্জা সম্রাটের মাতৃবিয়োগে ড. এনামুল হক চৌধুরীর শোক

মির্জা সম্রাটের মাতৃবিয়োগে ড. এনামুল হক চৌধুরীর শোক - Surma Times | Sylhet News

Dr. Anamul Hoque

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের মাতা সালাতুন নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এক শোক বার্তায় তিনি বলেন, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের গর্ভধারিনী মা একজন পরহেযগার ও দ্বীনদার নারী ছিলেন।

পরোপকারি ব্যক্তিত্ব হিসেবে তিনি সবার কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দানের জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করছি।
উল্লেখ্য, সালাতুন নেছা (৭০) বুধবার সকালে নিজ বাসভনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তানাদি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

 

—বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article