গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : সিকৃবি ভিসি

গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : সিকৃবি ভিসি - Surma Times | Sylhet News

7651 1093

সুরমা টাইমস ডেস্কঃ

 

আন্তর্জাতিক মানের গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

আজ মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) সিকৃবির প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলামের সভাপতিত্বে এবং ড. তিলক চন্দ্র নাথের সঞ্চালনায় ল্যাবরেটরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড.এ.এস.এম মাহবুব। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত ল্যাব উদ্বোধনের ফলে আনবিক পর্যায়ে পরজীবী সনাক্তকরণ ও রোগ নির্ণয় করা সম্ভব হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article