নবীগঞ্জে সৎসঙ্গের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম আর্বিভাব তিথি তালনবমী পালন

নবীগঞ্জে সৎসঙ্গের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম আর্বিভাব তিথি তালনবমী পালন - Surma Times | Sylhet News
IMG 20230925 WA0007
ষ্টাফ রিপোর্টারঃ
যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী  শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬ তম শুভ আর্বিভাব তিথি তালনবমী উপলক্ষ্যে সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলার রিপাতপুর গ্রামবাসীর  উদ্যোগে ২৪ শে সেপ্টেম্বর রবিবার দিনব্যাপী   বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে বাউসা ইউনিয়নের রিপাতপুর গ্রামের শ্রী রবীন্দ্র পালের বাড়ীতে  অনুষ্টিত হয়। ।
অনুষ্টামালার মধ্যে ছিল ঠাকুরের প্রতিকৃতিসহ মঙ্গল শোভাযাত্রা,ঠাকুরভোগ,বস্ত্র বিতরন,, সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদ গ্রন্থাদি পাঠ, ঠাকুরের ভাবাদর্শে লীলা কীর্তন, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্টান ।
ঠাকুরের লীলা কীর্তন পরিবেশন করেন সিলেটের কীর্তনীয়া এসপিআর বিশ্বজিত ভট্টাচার্য্য। বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র দাশের সভাপতিত্বে এবং তিথি পালনের সাধারন সম্পাদক রশময় শীলের পরিচালনায় এতে অতিথি ছিলেন সিলেটের শ্রী আশুতোষ দাশ এসপিআর। প্রধান আলোচক ছিলেন এসপিার গুনসিন্ধু চক্রবর্তী, বিশেষ আলোচক ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শ্রী মনোজ কান্তি দাশ চৌধুরী,
বিশষ অতিথি ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ  নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রী মৃনাল কান্তি দাশ বাদল, সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী মৃম্ময কান্তি দাশ বিজন,  সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,ইউপি সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরী,রাসেন্দ্র চন্দ্র দাস,উপ সহকারী কৃষি কর্মকর্তা অজিত কুমার দাশ।
বক্তব্য রাখেন,নারায়ন পাল বল্টু,কুমোদ দাশ,অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন,অরবিন্দু পাল বাবুল,দিপক পাল,বিজন পাল,বিদ্যুত দাশ,রঞ্জু পাল,বিকাশ পাল,বিপুল পাল,মহাদেব পাল,দিলীপ পাল,প্রদীপ পাল,,রিপন দাশ,হৃদয় শীল। অনুষ্টানে উপস্থিত ছিলেন  তাপস বনিক,শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর, সঞ্জয় ধাম,জয়ন্ত দাশ,সজল দেব,নরেশ দাশ,শিক্ষক রাখাল দাশ,নারায়ন সরকার,
নিতেশ দাশ,জয়হরি দেব,মিহির দাশ,তৃষ্ণা বনিক,রিনা পাল,রিনা রানী সরকার,রিবন রানী পাল,লীলা সরকার,কাজল রানী গোপসহ  অনুষ্টানে অন্যান্য ভক্তবৃন্দের সমাগম ঘঠে।
অনুষ্টানে আনন্দ বাজারে প্রসাদ বিতরন করা হয়। ৪ জন নতুন দীক্ষা গ্রহন করেন।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article