সিলেটে বিপুল পরিমান ভারতীয় মদসহ আটক ২

সিলেটে বিপুল পরিমান ভারতীয় মদসহ আটক ২ - Surma Times | Sylhet News

image 145377 1695211513

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে আসা মদের একটি বড় চালান ও একটি প্রাইভেটকার জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এসএমপি এয়ারপোর্ট থানা পুলিশ ও কোতোয়ালী থানা পুলিশের অভিযানের এসময় দুই জনকে আটক করা হয়।

 

গত মঙ্গলবার (১৯শে সেপ্টেম্বর) নগরীর আম্বরখানা পয়েন্টেে রাত ১টার সময় এ অভিযান চালানো হয়।

 

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন বিষয়টি নিশ্চিত করে বলেন- আটককৃতরা হচ্ছেন কিশোরগঞ্জের বাজিতপুর থানার চন্দ্রগ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ও কেরানীগঞ্জ চুনকুটিয়া আমিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে লিটন (৩৯)।

 

জানা যায়- এয়ারপোর্ট থানা পুলিশ সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে আম্বরখানা পয়েন্টে গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে শাড়ি ও ওড়না পেঁচানো অবস্থায় বিপুল পরিমাণ মদসহ দুই জনকে আটক করা হয়।

 

পুলিশ কর্মকর্তা মঈন উদ্দিন সিপন জানান- এয়ারপোর্ট থানা এলাকার কাকুয়ার পার হতে ধাওয়া দিয়ে নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-খ-১৫৮৯৩৬) মাধ্যমে পরিবহনের সময় বিপুল সংখ্যক মদসহ দুই জনকে আটক করে পুলিশ।

 

এসময় প্রাইভেটকারটি জব্দ করাসহ তাদের কাছ থেকে প্রায় ৫৯১টি মদের বোতল উদ্ধার করা হয়।মদের চালানটি সিলেটের বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article