বিএনপির মিছিল থেকে সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলার অভিযোগ

বিএনপির মিছিল থেকে সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলার অভিযোগ - Surma Times | Sylhet News

124578

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটের ঐতিহ্যবাহী সারদাস্মৃতি ভবনের হল রুমে বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (২১শে সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরের ক্বিন ব্রিজ সংলগ্ন ৮৬ বছরের পুরনো এই স্থাপনাটিতে হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের একাধিক কর্মী।

এ তথ্য নিশ্চিত করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত জানান, সিলেটের আলিয়া মাদ্রাসা অভিমুখে একটি মিছিল যাচ্ছিল, সেই মিছিল থেকে সারদা ভবনের হলরুমে ঢুকে পরে কয়েকজন, আর সেখানি তারা অতর্কিতভাবে হামলা চালায় নাট্যকর্মীদের উপর।

অতর্কিত এ হামলায় কথাকলি সিলেটের আমিরুল ইসলাম বাবু, লিটল থিয়েটারের আব্দুল কাইয়ূম মুকুল ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তসহ বেশ কয়েকজন নাট্যকর্মী আঘাতপ্রাপ্ত হন।

নাট্যকর্মী অরূপ বাউল বলেন, সংস্কৃতি চর্চার জন্য আজ থেকে উন্মুক্ত করে দেয়া হচ্ছে সারদা ভবন। এ উপলক্ষে আজ থেকেই সারদা হল মিলনায়তনে তিনদিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। আর সেই নাট্য উৎসবের মঞ্চ লক্ষ্য করে বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়। পরে হল রুমে ঢুকে চেয়ার ছুঁড়ে মারতে থেকে বিএনপির কর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন নাট্যকর্মী।

তবে ঘটনার পরপরই সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন ও উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের সাথে কথা বলেন বলেও জানান তিনি।

ঘটনার বিস্তারিত জানতে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন হামলার পরপরই আমরা ঘটনাস্থলে যাই তিনি বলেন, ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে আমরা হামলাকারীদের চিহ্নিত করেছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article