সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির মায়ের মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির মায়ের মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক - Surma Times | Sylhet News

32165143214654

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর গর্ভধারীনি মা রোকেয়া হেনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) প্রেরিত এক শোক বার্তায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মরহুমার বিদ্বেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গত রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় নগরীর হাউজিং স্টেট আবাসিক এলাকার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article