সিলেট জেলা ও মহানগর বিএনপির জরুরী সভা

সিলেট জেলা ও মহানগর বিএনপির জরুরী সভা - Surma Times | Sylhet News
IMG 20230704 WA0122
আগামী ৯ জুলাই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে দলের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে জরুরী সভা করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
গত মঙ্গলবার রাতে নগরীর একটি হোটেলে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ প্রমুখ।
সভায় সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি সম্পর্কে  পর্যালোচনা করেন সিনিয়র নেতৃবৃন্দ।

 

— বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article