পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২২ জুন

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২২ জুন - Surma Times | Sylhet News

pic 14

সুরমা টাইমস ডেস্কঃ

 

শ্রীশ্রী বক্রেশ্বর পন্ডিত গোস্বামীর তিরোধান তিথি এবং নিত্যলীলায় প্রবিষ্ঠ মাতা ঠাকুরাণী রাধারাণী কৃষ্ণপ্রিয়া মোহন্তানীর ৫ম তিরোভাব তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা, পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন- সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা, পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভু আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২২ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায় বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৮টায় শুভ অধিবাস; পরিবেশনায় বিনোদ বিহারী দাস বাবুল।
২৩ জুন শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। এদিন দুপুর ১২টায় ভোগারতি, দুপুর ১টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
২৪ জুন শনিবার দুপুর ১টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন।

নামসুধা পরিবেশন করবেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, পনিটুলা, সিলেট; বিনোদ বিহারী দাস বাবুল, পনিটুলা, সিলেট; বিকাশ পাল, শ্রীমঙ্গল; অধর ভৌমিক, নেত্রকোনা; সুমন বৈদ্য, বালাগঞ্জ ও জুয়েল দাস, দুসকি।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভু আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article