সিলেটে উদ্ধারকৃত তাজা গ্রেনেড নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

সিলেটে উদ্ধারকৃত তাজা গ্রেনেড নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী - Surma Times | Sylhet News

gre

নিজস্ব প্রতিবেদক::

সিলেটে শহরতলীর মালনীছড়া চা বাগানের ভিতর থেকে উদ্ধারকৃত তাজা গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম।আজ সোমবার বিকেল ৩ টার দিকে নিষ্ক্রিয় করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঈন উদ্দিন সিপন।

এরআগে গতকাল রবিবার (৪ঠা জুন) রাতে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

ওসি জানান, গত রবিবার রাতে মালনীছড়া চা বাগান সংলগ্ন রাস্তার পাশে একটি গ্রেনেড পড়ে থাকতে দেখে জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দেন স্থানীয় লোকজন।

 

খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। গ্রেনেডটি তাজা ছিল। ধারণা করা হচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। আজ সোমবার সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article