নগরীতে ছিনতাকারীদের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী খুন

নগরীতে ছিনতাকারীদের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী খুন - Surma Times | Sylhet News

29763

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট নগরীর ধোপাদিঘীর পাড় এলাকায় ওসমানী শিশুপার্কের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১লা জুন) ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটে। নিহত গোবিন্দ দাস (৩৩)। সুনামগঞ্জের শাল্লা উপজেলার  মৃত গৌরাঙ্গ দাসের ছেলে। তিনি সিলেট নগরীর আখালিয়া নয়াবাজারের একটি কলোনিতে পরিবার নিয়ে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আজ বৃহস্পতিবার (১লা জুন) ভোর ৫টার দিকে গোবিন্দ দাস নিজ বাসা থেকে সোবহানীঘাট কাঁচাবাজারের পাইকারি আড়ত থেকে ভ্যানে সবজি কিনতে যাচ্ছিলেন।

ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা নিতে চেয়েছিল। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

 

এ ব্যাপারে  সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার লাশ বর্তমানে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article