নগরীর ৬নং ওয়ার্ডে পশ্চিমাঞ্চল কমিটির দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত

নগরীর ৬নং ওয়ার্ডে পশ্চিমাঞ্চল কমিটির দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

IMG 20230527 WA0073 rotated

সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী’র সমর্থনে পশ্চিমাঞ্চল কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সাথে নগরীর ৬নং ওয়ার্ডের ৫টি সেন্টার কমিটির নেতৃবৃন্দের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে ২০২৩ইং) রাত ৯টায় চৌকিদেখী খান সুপার মার্কেটে ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে পশ্চিমাঞ্চল কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের উদ্যোগে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিবার্চন পরিচালনা কমিটির পশ্চিমাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিবার্চন পরিচালনা কমিটির পশ্চিমাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ।
নেতৃবৃন্দ সভায় সেন্টার কমিটি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। নির্বাচনকে কেন্দ্র করে ৫টি সেন্টার কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। নেতৃবৃন্দ বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে যেই সেন্টারে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে।
প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। সবাইকে আনোয়ারুজ্জামান চৌধুরীর সালাম পৌঁছে দিতে হবে। নেতৃবৃন্দ বলেন, ২১শে জুন বিজয় সুনিশ্চিত করেই সবাইকে ঘরে ফিরতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সতেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, ৫টি সেন্টার কমিটির আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহবায়ক, সদস্যবৃন্দ সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

 

— বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article