কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মধ্যাঞ্চলীয় অঞ্চলের সেন্টার কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা আগামীকাল

কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মধ্যাঞ্চলীয় অঞ্চলের সেন্টার কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা আগামীকাল - Surma Times | Sylhet News
614370c71e38f
সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী’র সমর্থনে  আগামীকাল ১৯ মে সন্ধ্যা ৭ ঘটিকায় মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনের হলরুমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মধ্যাঞ্চলীয় অঞ্চলের সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায়  অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান। সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
উক্ত মতবিনিময় সভায় মহানগর ও জেলা আওয়ামী লীগের মধ্যাঞ্চলীয় অঞ্চলের সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ, ১৩, ১৪, ১৫,১৬,১৭,১৮,১৯, ২২ ও ২৩ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং গঠিত সেন্টার কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিববৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির  মধ্যাঞ্চলীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article