বৃহত্তর কদমতলীতে লিপন বকস্’কে একক প্রার্থী ঘোষণা

বৃহত্তর কদমতলীতে লিপন বকস্’কে একক প্রার্থী ঘোষণা - Surma Times | Sylhet News

LIPON BOX PIC 3

সিলেট সিটি কর্পোরেশনের আগামী ২১শে জুনের নির্বাচনে ২৬ নং ওয়ার্ডের বৃহত্তর কদমতলীতে একক কাউন্সিলর প্রার্থী হিসেবে বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র রোটারিয়ান তৌফিক বকস্ লিপন’কে ঘোষনা করা হয়েছে।

 

শুক্রবার রাত ৮ টায় কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গঁনে কদমতলী পঞ্চায়েত কমিটি আয়োজিত মতবিনিময় সভায় সম্মিলিতভাবে এলাকার মুরব্বীয়ান,তরুণ ও যুবসমাজের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। কদমতলীর প্রবীণ মুরব্বী সাবেক ইউপি সদস্য আব্দুল করিমের সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হযরত দরিয়া শাহ মাজার পরিচালনা কমিটির সভাপতি ও মোতায়াল্লী প্রবীণ মুরব্বী হাজী সমরাজ মিয়া।

 

সভায় উপস্থিত ছিলেন, কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতায়াল্লী আলহাজ্ব সোলেমান বকস্, বিশিষ্ট ব্যবসায়ী এম এ মন্নান, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ইছাক মিয়া, অবসরপ্রাপ্ত কাস্টমস্ কর্মকর্তা লুলু মিয়া,প্রবীণ মুরব্বী জমির আলী,মানিক মিয়া,মকবুল হোসেন, হেলাল বকস্, এনায়েত উল্লাহ সজিবসহ এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন, প্রভাষক আফজাল হোসেন, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুর রহমান, মুহিবুর রহমান মুহিব, হাজী আফছর উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন,

 

বৃহত্তর কদমতলীতে রয়েছে ঐক্য, একের প্রতি আরেকজনের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা। রোটারিয়ান তৌফিক বকস্ লিপন দুইবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর বিগত ১০ বছরে ওয়ার্ডের উন্নয়ন ও অগ্রগতিতে অনন্য অবদান রেখেছেন।

 

তার এই কর্মতৎপরতা ও সাফল্যের কারণে ওয়ার্ডবাসী তাকে পূনরায় ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান। কদমতলীতে জন্মগ্রহনকারী তৌফিক বকস্ লিপন একজন যোগ্য ও পরিশ্রমী হিসেবে তাকে কাউন্সিলর প্রার্থী হিসেবে বৃহত্তর কদমতলী এলাকাবাসী একক প্রার্থী ঘোষনা করেন।

 

প্রেস-বিজ্ঞপ্তি।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article