বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের জরুরী সভা

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের জরুরী সভা - Surma Times | Sylhet News

CNG Pic 2

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
(১ মে) সোমবার রাত ৮ টায় বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট শাহজালাল উপশহর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সিএনজি ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী সভাপতিত্বে ও সহ-সভাপতি সাজুওয়ান আহমদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, গাজী মো জাফর সাদেক, ফয়েজ উদ্দিন আহমদ সুব্রত ধর বাপ্পি, হুমায়ুন আহমদ, অধ্যাপক সিরাজুল হক, হাজী হোসেন আহমদ, এড. নাদিম রহমান, হুরায়রা ইফতার হোসেন, স্যার জন রাসু, ফরহাদ আহমদ, রেজওয়ান আহমদ চৌধুরী, ফখরুল ইসলাম, রেজাউল হক, আক্তার ফারুক লিটন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া করেন হাজী হোসেন আহমদ।

এসময় বক্তারা তাদের বিভিন্ন সমস্যা উল্লেখ করে বলেন, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ সিলেট অঞ্চলের সকল সিএনজি স্টেশন মালিকরা বিভিন্ন সমস্যা পেশ করেন এবং সভার সম্মতিক্রমে সমস্যা সমাধানে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

 

 

 

—বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article