দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী - Surma Times | Sylhet News

50 2304131401

সুরমা টাইমস ডেস্কঃ

 

দেশবাসীকে বাংলা নববর্ষ-১৪৩০ এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি আগামীতে সব বাধা দূর করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আজ বৃহস্পতিবার (১৩ই এপ্রিল) সন্ধ্যায় এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী সকল অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে আগামী বছরগুলোতে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার কামনা করেন।

তিনি বলেন, এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশ আরও একটি বছর পার করেছে।

দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘শুভ নববর্ষ’।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article