এনআই এ্যাক্ট মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

এনআই এ্যাক্ট মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - Surma Times | Sylhet News

WhatsApp Image 2023 04 13 at 09.47.30

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এনআই এ্যাক্ট মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শফিউল্লাহ শফি@শফি মাহমুদ (৪৫), পিতা-মোঃ আসাদুল মুন্সি, সাং-মুসলিমাবাদ, থানা-মাদারগঞ্জ, জেলা-জামালপুরকে ১২/০৪/২০২৩ তারিখ ২২১০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে জামালপুর কোর্টে ২০১৮ সালে একটি এনআই এ্যাক্ট মামলা রুজু হয়।

মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ০১ বছরের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

প্রেস বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article