আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে উন্নয়ন কর্মকান্ডে আমাদের কাজ করতে হবে: আনোয়ারুজ্জামান

আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে উন্নয়ন কর্মকান্ডে আমাদের কাজ করতে হবে: আনোয়ারুজ্জামান - Surma Times | Sylhet News

32 No. Ward Anwaruzzaan

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে উন্নয়ন কর্মকান্ডে আমাদের কাজ করতে হবে।

তিনি শুক্রবার (৭ এপ্রিল) সিলেট সিটি করপোরেশনের ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রুহেল আহমদ এর উদ্যোগে তার নিজ বাড়িতে ইফতার মাহফিল পূর্ব মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

এতে উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী,সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।

 

 

—বিজ্ঞপ্তি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article