ছাত্রদল নেতা পুলক রায়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

ছাত্রদল নেতা পুলক রায়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক - Surma Times | Sylhet News

ZuboDol Sylhet City Dist Shuk Photo 06 04 2023 1

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক পুলক রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক,

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক পুলক রায় আমৃত্যু জাতীয়তাবাদী শক্তির জন্য সংগ্রাম করে গেছেন।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে আমরা বাকরুদ্ধ। তার মৃত্যুতে আমরা একজন খাটি জিয়ার সৈনিককে হারালাম। যা সহজে পূরণ হবার নয়।

পুলক রায়ের মৃত্যুতে আমরা গভীর শোকাহত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

 

—বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article