গোয়াইনঘাটে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ: নিহত- ২

গোয়াইনঘাটে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ: নিহত- ২ - Surma Times | Sylhet News

338713411 693488942577517 6046656037950539810 n

দুর্গেশ সরকার, বাপ্পি গোয়াইনঘাট থেকেঃঃ

সিলেটের বঙ্গবন্ধু (কোম্পানীগঞ্জ-সিলেট) মহা সড়কে বেপরোয়া গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পুলিশ পিকআপে থাকা ১০ পুলিশসহ একটি মোটরসাইকেল তিনজন আরোহী মধ্যে দুইজন নিহত। বিক্রম মোটরসাইকেল আরোহী ও পুলিশ সদস্য পিকআপে ড্রাইভার আলামিন অবস্থা আশংকাজনক।

ট্রাকের পেছনে আসা মোটরসাইকেল সিলেট মেট্রো -ল -১১-০৫৬৩ তিন আরোহীর মধ্যে পুলক রায় (৩০) ঘটনার স্থলেই নিহত হন এবং ও ফয়ছল (৩০) নামে আরোহী রাত সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিচিকিৎসারত অবস্থায় মারা যান , বিক্রম(৩০)নামক আরোহী আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

গতকাল বুধবার (০৫ই এপ্রিল) রাত ১০টায় বঙ্গবন্ধুর মহা সড়কের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর ১০ নাম্বার ব্রীজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক শ্যামল বণিক।

তিনি জানান, রাত ১০টায় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পুলিশ পিকআপ বঙ্গবন্ধু মহাসড়ক (সিলেট-কোম্পানীগঞ্জ) সালুটিকর বাজার সংনগ্ন ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছলে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী বেপরোয়া গতির চলমান ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের পিছনে থাকা তিনজন বহনকারী সিলেট মেট্রো -ল -১১-০৫৬৩ মোটরসাইকেল ঘাতক ট্রাকের পেছনে ধাক্কা খেলে সড়কের পাশে পড়ে যায়।

নিহত যুবক পুলক রায় সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে ও ফয়সল (৩০) বিআইডিসি সূচনা কমিউনিটি সেন্টার এলাকার ফারুক মিয়ার ছেলে। আহত বিক্রম (৩০) নগরীর চালিবন্দর এলাকার বিপুল চন্দ্র মন্ডলের ছেলে।

এছাড়া ট্রাকের সাথে সংঘর্ষে পুলিশ পিকআপের ড্রাইভারসহ অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে পুলিশ জানায়, ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে এখনও (রাত ২টা) আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন প্রক্রিয়াধীন রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article