কানাইঘাট কমিউনিটি ক্লিনিকে অর্থ বরাদ্দ দেয়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা

কানাইঘাট কমিউনিটি ক্লিনিকে অর্থ বরাদ্দ দেয়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা - Surma Times | Sylhet News

IMG 20230328 WA0017

কানাইঘাট প্রতিনিধি::

কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের জরাজীর্ণ বুধবারী বাজার কমিউনিটি ক্লিনিকের উন্নয়নের জন্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম কতৃর্ক টি.আর প্রকল্পের আওতায় ১ লক্ষ টাকা বরাদ্দ দেয়ায় এলাকার বিভিন্ন মহল খাদিজা বেগমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে বুধবারী বাজার কমিউনিটি ক্লিনিকের সংস্কার ও উন্নয়ন রক্ষণাবেক্ষনের কাজ না হওয়ায় ক্লিনিকের যাতায়াতের পাকা রাস্তার একাংশ ভেঙে যাওয়ায় ক্লিনিকের চিকিৎসা সেবা নিতে আসা লোকজন বিড়ম্বনার স্বীকার হতেন।

এছাড়াও কমিউনিটি ক্লিনিকের সৌন্দর্য্য বর্ধনের জন্য সংস্কার কাজ না হওয়ার কারনে দেয়ালে জং পড়া সহ অবকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে।

এমতাবস্থায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম চলতি বছরের টি.আর প্রকল্পের আওতায় বুধবারী বাজার কমিউনিটি ক্লিনিকের সার্বিক অবকাঠামোগত
উন্নয়নের ১ লক্ষ টাকা বরাদ্দ দেয়ায় ক্লিনিক পরিচালনা কমিটি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সবাই তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article