গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিসিক মেয়র আরিফ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিসিক মেয়র আরিফ - Surma Times | Sylhet News

Sylhet Mayor Ariful

নিজস্ব প্রতিবেদক::

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী গুরুতর অসুস্থ। গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

সোমবার বিকেলে সিসিক-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘রোববার রাতে মেয়র আরিফুল হক চৌধুরী বাসায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

‘বর্তমানে তিনি নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন। তার হার্টের সমস্যা রয়েছে। ১০ বছর আগে তার হার্টে একটি রিং পরানো হয়। এছাড়া তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।’

 

ডা. জাহিদ জানান, মেয়রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে নাকি সিলেটেই চিকিৎসা কার্যক্রম চলবে তা পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেয়া হবে।

বর্তমানে তিনি ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। তবে মেয়রের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানান ডা. জাহিদুল।

 

সোমবার দুপুরে সিসিক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীকে দেখতে হাসপাতালে যান সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

 

এ সময় তারা মেয়রের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article