নবীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় মহিলাসহ আহত ৫

নবীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় মহিলাসহ আহত ৫ - Surma Times | Sylhet News
istockphoto 1319976516 612x612 1
October 13, 2020, Riga, Latvia, damaged motorbike on the city road at the scene of an accident
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ
 নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-রানীগঞ্জ সড়কে মা ফাতেমা ( রা:) মাদ্রাসার নিকটে মটর সাইকেল ও সিএনজি( অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। দুর্টনাটি ঘটেছে ৭ মার্চ মঙ্গলবার দুপুরে।
আহতরা হলেন সিএনজি যাত্রী নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাজেরা বেগম(৩৫),জগন্নাথপুর উপজেলার সামারগাঁও গ্রামের তবারক উল্লা (৫৮),ইছগাঁও গ্রামের সুরত খাঁন(৫০),মটর সাইকেল এরালিয়া গ্রামের তোফাজ্জল হোসেন(২৫),মারুফ(১৫)।
গুরুতর আহত মারুফের ডান পা ভেঙ্গে গেলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্য আহতদের ইনাতগঞ্জ বাজারে চিকিৎসা দেয়া হয়েছে।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article