সাহেবের বাজারে মাদানী ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জন শিশুদের ফ্রি খৎনা

সাহেবের বাজারে মাদানী ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জন শিশুদের ফ্রি খৎনা - Surma Times | Sylhet News

MADANI FOUNDATION PHOTO

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে মাদানী ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জন গরীব অসহায় ছেলেদের সুন্নাতে ফ্রি খৎনা দেওয়া হয়েছে। শনিবার (৪ মার্চ) সকাল ১০ টার সময় সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের হলরুমে খৎনা দেওয়া শুরু হয়। এ সময় ফ্রি খৎনার পাশাপাশি ১০০ জনের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

মাদানী ফাউন্ডেশনের ফ্রি খৎনা ক্যাম্পে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মাওলানা দিলোয়ার বখতের সভাপতিত্বে ও মওলানা হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১নং জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আ, ফ, ম মিফতাউল হক মাসুদ, অ্যাডভোকেট নুরুল আমিন, খাদিমনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মুহিবুর রহমান কাজল, সমাজসেবী জাহেদ আহমদ, কছির মিয়া, মুরব্বি ফজলু মিয়া প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

=বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article