আত্মকর্মি গড়তে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই

আত্মকর্মি গড়তে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই - Surma Times | Sylhet News

Jela Proshashok

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে টিলাগড়স্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন ও মূলায়ন শীর্ষক সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে তিনি বলেন, একটি দেশের মুল চালিকা শক্তি হচ্ছে যুবকরা,অর্থনীতি দাপে এগিয়ে নিতে যুবকরা কাজ করছে, শিক্ষার প্রয়োজন, আত্মকর্মি গড়তে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

কোম্পানিগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের (যুগ্ম সচিব) প্রশিক্ষণ পরিচালক খোন্দকার মোঃ রুহুল আমীন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক, প্রশিক্ষণ ফরহাদ নুর,যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মুহাজ্জেম হোসেন গাজী।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত উপপরিচালক মো.ফখরুজামান।

প্রশিক্ষণে সিলেট বিভাগে ৭টি জেলার যুব উন্নয়ন উপপরিচালক, সহকারী পরিচালক, কো- অডিনেটর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশিক্ষক অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন কো-অডিনেটর এস এম ইমরোজ এরশাদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র জামে মসজিদের ইমাম মিসবায়ুল ইসলাম ও
গীতা পাঠ করেন প্রশিক্ষণার্থী তপন দাস।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article