সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ - Surma Times | Sylhet News

Dr. Arman ahmed shiplu pic 1পবিত্র শব-ই মিরাজ উপলক্ষে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে।
(১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বাদ আসর নগরীর শাহজালাল উপশহরস্থ মারকাজুত তালিম মাদরাসায় এই পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু। এসময় ডা. শিপলু বলেন, কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনায় ইহকালীন ও পরকালীন মুক্তির পথ। সবাইকে ধর্ম শিক্ষায় শিক্ষিত হতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ, সদস্য ক্বারী আবু বক্কর, এম রশিদ আহমদ, রফিকুল ইসলাম, ইমন আহমদ, রোহান আহমদ, উজ্জল আহমদ, বুরহান উদ্দিন, আলাউদ্দিন, কয়েছ, ইসলাম উদ্দিন, বাহা উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article