সিলেটের কেওয়াপাড়ায় তীর্থ পাল নামের এক শিশু নিখোঁজ

সিলেটের কেওয়াপাড়ায় তীর্থ পাল নামের এক শিশু নিখোঁজ - Surma Times | Sylhet News

সিলেটের কেওয়াপাড়ায় তীর্থ পাল নামের এক শিশু নিখোঁজ - Surma Times | Sylhet News

সিলেট, ২৫ নভেম্বর ২০২৬। সিলেটের কেওয়াপাড়া এলাকায় তীর্থ পাল নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্কুলে পৌঁছে দেওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে তীর্থকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন স্বজনরা। তবে সে স্কুলে প্রবেশ করেনি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ তীর্থ পালের বাবার নাম পিংকু কুমার পাল। তাদের বাড়ি সিলেটের কেওয়াপাড়া এলাকায়।

কোনো সহৃদয় ব্যক্তি তীর্থের সন্ধান পেলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারলে ০১৬৭২৯০৬৬৫২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার। [sylheterbarud](https://sylheterbarud.com/)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article