জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো ইঞ্জিন জব্দ ৩

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো ইঞ্জিন জব্দ ৩ - Surma Times | Sylhet News

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো ইঞ্জিন জব্দ ৩ - Surma Times | Sylhet Newsসিলেট, ১৭ নভেম্বর: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি শ্যালো ইঞ্জিন জব্দ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার কাটাগাং, গোয়াবাড়ি ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ইঞ্জিন জব্দ করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া। প্রশাসন সূত্রে জানা যায়, কাটাগাং, গোয়াবাড়ি ও আশপাশের এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো ইঞ্জিন জব্দ করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসন, সিলেট ব্যাটালিয়ন আনসার ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান জানিয়েছেন, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article