ওয়াক্ফ এস্টেটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও খাজনা আদায় নিয়ে সিলেটে আলোচনা সভা

ওয়াক্ফ এস্টেটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও খাজনা আদায় নিয়ে সিলেটে আলোচনা সভা - Surma Times | Sylhet News

ওয়াক্ফ এস্টেটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও খাজনা আদায় নিয়ে সিলেটে আলোচনা সভা - Surma Times | Sylhet Newsসিলেট, ১৮ আগস্ট: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের আওতাভুক্ত ‘হাজী ছলিম উল্লাহ্ ও হাজী হেকিম উল্লাহ ওয়াক্ফ এস্টেট, সদর, সিলেট’-এর মালিকানাধীন ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত এবং খাজনা আদায়ের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সিলেট ৩ নং খাদিমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পীরেরগাঁও মোকামবাড়ী প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

হাজী ছলিম উল্লাহ্ ও হাজী হেকিম উল্লাহ ওয়াক্ফ এস্টেটের মোতায়াল্লী মো: মতিউর রহমানের সভাপতিত্বে এবং হুমায়ুন কবিরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ও সুনামগঞ্জ জেলার হিসাব নিরীক্ষক ও পরিদর্শক মোহাম্মদ সজল মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সজল মিঞা বলেন, ওয়াক্ফ সম্পত্তি ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজের জন্য উৎসর্গীকৃত। এই সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সবার দায়িত্ব। ওয়াকফ প্রশাসনের নীতিমালা মেনে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে এর সুফল সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট ওয়াক্ফ এস্টেট উভয়ই ভোগ করবে।

সভাপতির বক্তব্যে মো: মতিউর রহমান বলেন, ওয়াক্ফ এস্টেটের সার্বিক উন্নয়ন ও সম্পত্তি সুরক্ষায় তারা স্বচ্ছতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন। এলাকার সকলের সহযোগিতা নিয়ে এস্টেটের আওতাধীন জমি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার আশ্বাস প্রদান করেন তিনি।

ওয়াক্ফ এস্টেটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও খাজনা আদায় নিয়ে সিলেটে আলোচনা সভা - Surma Times | Sylhet Newsউক্ত আলোচনা সভায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ দূর-দূরান্ত থেকে আগত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ওয়াক্ফ ভূমির সার্বিক সুরক্ষা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সর্বসম্মতিক্রমে নানা মতামত তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম আজাদ, সিলেট ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান শওকত, রহমত এলাহি, নিয়ামত এলাহি, সেলিম আহমদ, আমিনুর রহমান, সায়েম আহমদ, মাজহারুল ইসলাম আলম, মো: হুমায়ুন কবির, আকিব এলাহি, ইয়াশফি এলাহী, আরফান জায়ান আহমদ, ইশরাক আহমদ, বাপ্পি, নুরুজ্জামান, মোস্তাক আহমদ, তানহার, আল রাজি, তামিম, তাসিন, আশরাফ মামুন, মিলাদ, আরমান, তারেক, হান্নান, লুলু, জিহাদ, কাবুল, ছালিক, শাকিল, আকিল, রিফাত, আরাফাত, রাফাত, তালহা, বাদশাহ।

আগামী ৩০ আগস্টের মধ্যে ওয়াক্ফ এস্টেটে বসবাসরত ব্যক্তিদের জমিজমার পরিমাণ সংক্রান্ত হিসাব সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে প্রদান করতে বলা হয়েছে। এর পূর্বেও এলাকাবাসীর সাথে হাজী ছলিম উল্লাহ ও হাজী হেকিম উল্লাহ্ ওয়াক্ফ এস্টেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article