এসএসসিতে জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছেন সাংবাদিক কন্যা তাম্মি তালুকদার

এসএসসিতে জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছেন সাংবাদিক কন্যা তাম্মি তালুকদার - Surma Times | Sylhet News

এসএসসিতে জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছেন সাংবাদিক কন্যা তাম্মি তালুকদার - Surma Times | Sylhet Newsসিলেট, ১১ আগস্ট: সিলেটের সাংবাদিক লিজা আক্তারের কন্যা তাম্মি তালুকদার এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি সিলেট পুলিশ লাইন হাইস্কুল থেকে পরীক্ষায় অংশ নেন।

সোমবার সারাদেশে সকল বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। মেয়ের এ সাফল্যে আবেগাপ্লুত হয়ে পড়েন সাংবাদিক লিজা আক্তার। তিনি কামনা করেন, তাম্মি বড় হয়ে কোনো মহৎ পেশায় নিযুক্ত হন। এ সাফল্যের জন্য স্কুলের শিক্ষক ও গুণগ্রাহীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

তাম্মি তালুকদারের কৃতিত্বপূর্ণ সাফল্যে ‘এখন সিলেট’ পরিবার ও প্রধান সম্পাদক সুনির্মল সেন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article