১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল - Surma Times | Sylhet News

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল - Surma Times | Sylhet Newsঢাকা, ৬ আগস্ট: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। একই সঙ্গে ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি কার্যক্রম নিয়ে নতুন সিদ্ধান্তের কথাও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এছাড়া ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি-সংক্রান্ত নীতিতেও পরিবর্তনের কথা জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

তবে প্রথম শ্রেণি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article