অপহরণের ১২ দিনেও উদ্ধার হয়নি সাকিবঃ কান্না থামছে না পরিবারের, এলাকাবাসীর মানববন্ধন

অপহরণের ১২ দিনেও উদ্ধার হয়নি সাকিবঃ কান্না থামছে না পরিবারের, এলাকাবাসীর মানববন্ধন - Surma Times | Sylhet News

অপহরণের ১২ দিনেও উদ্ধার হয়নি সাকিবঃ কান্না থামছে না পরিবারের, এলাকাবাসীর মানববন্ধন - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ২ জুলাই ২০২৬: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন থেকে অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ফুয়াদ হাসান সাকিব (২৮) নামের এক যুবক। জীবিত ফেরত পাওয়ার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় হরষপুর রেল স্টেশনে ধর্মঘর ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন সৎ ও পরিশ্রমী যুবক এভাবে অপহৃত হয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। গুমের নেপথ্যে কোনো অপরাধী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে হবে।”

বক্তারা আরও বলেন, সাকিব দীর্ঘদিন ধরে গন্ধর্বপুরের মাহাদী সমবায় মৎস্য খামারে সততার সঙ্গে মৎস্য ব্যবসা পরিচালনা করছিলেন। এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র তাকে অপহরণ করে। ঘটনার ১২ দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

ঘটনার বিবরণ

গত ২১ জুন রাতে সাকিবকে তার মৎস্য খামার থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং: ২৪/২০২৬, তারিখ: ২৩ জুন)। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

অপহরণের ১২ দিনেও উদ্ধার হয়নি সাকিবঃ কান্না থামছে না পরিবারের, এলাকাবাসীর মানববন্ধন - Surma Times | Sylhet Newsমানববন্ধনে অংশগ্রহণকারীরা সাকিবের দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকাকে মাদকমুক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।

আমিনুল ইসলাম সুমনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারভেজ, সমাজসেবক নজরুল ইসলাম রাজা, মেম্বার মজিদ, বৈষ্ঠবপুর আসাদ আলী সর্দার, মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য রুকু মিয়া, সাকিবের খালু নাছির উদ্দিন টিটুসহ এলাকার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সমাজসেবক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

পরিবার ও এলাকাবাসীরা সাকিবের সন্ধানে কোনো তথ্য জানলে মাধবপুর থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article