সিলেট-হবিগঞ্জে র‍্যাবের অভিযানঃ ৫৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার, ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার

সিলেট-হবিগঞ্জে র‍্যাবের অভিযানঃ ৫৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার, ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার - Surma Times | Sylhet News

সিলেট-হবিগঞ্জে র‍্যাবের অভিযানঃ ৫৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার, ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ ও সিলেট, ৩০ জুন: হবিগঞ্জের মাধবপুরে সবুজ রঙের সিএনজি অটোরিকশায় করে ঢাকার দিকে গাঁজা পাচারের সময় দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। একই রাতে সিলেটের জৈন্তাপুর থেকে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে মাধবপুর থানাধীন ৭নং জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সবুজ সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় ভেতরে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

পরে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতরে থাকা সাদা প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার দুজন হলেন মাধবপুরের বেঙ্গাডোবা এলাকার মৃত মহব্বত আলীর ছেলে মো. মুজাহিদ মিয়া (২৫) এবং মৃত ইমান আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৬৫)।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে একই রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জৈন্তাপুর থানাধীন ৩নং চারিকাটা ইউনিয়নের বালিদাড়া গ্রামস্থ লালাখাল রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, চারটি প্লাস্টিকের বস্তার ভেতরে পরিত্যক্ত অবস্থায় রাখা মদগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত বিদেশি মদ জিডিমূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৯ বলেছে, মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান চলমান থাকবে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article