বিশিষ্ট সমাজকর্মী মছদ্দর মিয়া চৌধুরী আর নেই

বিশিষ্ট সমাজকর্মী মছদ্দর মিয়া চৌধুরী আর নেই - Surma Times | Sylhet News

বিশিষ্ট সমাজকর্মী মছদ্দর মিয়া চৌধুরী আর নেই - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ, ২৫ জুন: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা কেন্দ্রীয় জামে মসজিদের আজীবন মতওয়াল্লী ও বিশিষ্ট শিক্ষানুরাগী-সমাজকর্মী মোঃ মছদ্দর মিয়া চৌধুরী (৮৫) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সিলেট নগরীর উপশহর এইচ ব্লকের ৩ নম্বর রোডের ২৮৩ নম্বর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মাজার সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, সাত মেয়ে, তিন ভাই, এক বোন, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মছদ্দর মিয়া চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article