শাহবাগে চিকিৎসক নারীর মরদেহ উদ্ধার

শাহবাগে চিকিৎসক নারীর মরদেহ উদ্ধার - Surma Times | Sylhet News

শাহবাগে চিকিৎসক নারীর মরদেহ উদ্ধার - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা মো. আবদুর রশিদের মেয়ে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে এমএস (ফেজ-বি) তৃতীয় বর্ষের রেসিডেন্ট শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, অবিবাহিত ফারা ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তার মৃত্যুর সঠিক কা

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article