জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে ফ্রান্সের পতাকা টানাতে গিয়ে বিরেণ পাত্র (৩৫) নামের এক ব্যক্তি দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে গাছে ওঠার পর নিচে নামার সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি চিকনাগুল ইউনিয়নের পশ্চিম চটি গ্রামের বাসিন্দা এবং মৃত ইলেন্দ্র পাত্রের ছেলে। নিহত বিরেণ পাত্র তিন কন্যা ও মাত্র ৬ মাস বয়সী এক ছেলের জনক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য অহিদুর রহমান ও গ্রাম পুলিশ শ্রী লবপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যরা জানান, তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। শুক্রবার বিকেলেই ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।




