আমের পিকআপে গাঁজার চালান, মাধবপুরে র‍্যাবের হাতে ধরা ৫৯ কেজি মাদক

আমের পিকআপে গাঁজার চালান, মাধবপুরে র‍্যাবের হাতে ধরা ৫৯ কেজি মাদক - Surma Times | Sylhet News

আমের পিকআপে গাঁজার চালান, মাধবপুরে র‍্যাবের হাতে ধরা ৫৯ কেজি মাদক - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহন শেষে ফেরার পথে পিকআপ ভ্যানে গাঁজার চালান বহনের সময় হবিগঞ্জের মাধবপুরে র‍্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর বাসস্ট্যান্ড এলাকায় র‍্যাব-৯ এ অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজা উদ্ধার করে।

গ্রেপ্তার ব্যক্তি মো. আনোয়ার হোসেন (৩৯), রংপুরের হরিদেবপুর ইউনিয়নের আলোয়াকুড়ি গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, সন্দেহভাজন একটি মিনি পিকআপ তল্লাশি করে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৪-৩৯৫৪।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার স্বীকার করেছেন, পিকআপটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে সিলেটে আসে। আম সরবরাহ শেষে ফেরার পথে একই গাড়িতে কৌশলে গাঁজা বহন করে ঢাকার দিকে যাচ্ছিলেন তিনি।

র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং মাদক জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মহাসড়ক ব্যবহার করে মাদক পরিবহন রোধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article