বাজারে ওপেনএআই এর নিজস্ব ওয়েব ব্রাউজার ‘অ্যাটলাস’, পারপ্লেক্সিটি চালু করেছে ‘কোমেট

বাজারে ওপেনএআই এর নিজস্ব ওয়েব ব্রাউজার 'অ্যাটলাস', পারপ্লেক্সিটি চালু করেছে 'কোমেট - Surma Times | Sylhet News
Comet Atlas
গুগল ক্রোমের টেক্কা দিতে ওপেনএআই-এর নতুন ব্রাউজার ‘অ্যাটলাস’, পারপ্লেক্সিটিও চালু করেছে ফ্যাবুলাস ব্রাউজার ‘কোমেট’

সুরমা টাইমস ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বিপ্লব আনা কোম্পানি ওপেনএআই একটি নতুন ওয়েব ব্রাউজার চালু করেছে যার নাম ‘অ্যাটলাস’। লক্ষ্য বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ব্রাউজার গুগল ক্রোমকে টেক্কা দেয়া। চ্যাটজিপিটির সাফল্য সত্ত্বেও কোম্পানিটি এখনও উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারেনি। প্রায় ৮০০ মিলিয়ন মানুষ এটি ব্যবহার করে, তবে বেশিরভাগই ফ্রিতে। অতএব, ‘অ্যাটলাস’ কে ওপেনএআই-এর জন্য একটি নতুন আয়ের উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে অনলাইন সার্চ এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে আরেকটি বড় নাম পারপ্লেক্সিটিও নিজেদের ফ্যাবুলাস ব্রাউজার ‘কোমেট’ চালু করেছে। পারপ্লেক্সিটির এই নতুন ব্রাউজারটিও AI-চালিত এবং ব্যবহারকারীদের জন্য আরও দ্রুত, স্মার্ট ও নিরাপদ ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। কোমেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি AI-এর সাহায্যে ওয়েব সার্চ, তথ্য বিশ্লেষণ এবং কন্টেন্ট তৈরি করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, AI-চালিত ব্রাউজারের বাজারে এখন তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। ওপেনএআই এবং পারপ্লেক্সিটির মতো কোম্পানিগুলো তাদের AI প্রযুক্তি বাজারে আরও বিস্তার করতে ব্রাউজার প্ল্যাটফর্ম ব্যবহার করার পরিকল্পনা নিচ্ছে।

অ্যাটলাস ব্রাউজারটিতে ওপেনএআই-এর চ্যাটজিপিটি প্রযুক্তি সরাসরি ইন্টিগ্রেট করা থাকবে, যা ব্যবহারকারীদের ব্রাউজ করার সময়ই প্রশ্নের উত্তর দেবে এবং তথ্য খুঁজে পেতে সাহায্য করবে। অন্যদিকে কমেন্ট ব্রাউজারে পারপ্লেক্সিটি তাদের নিজস্ব AI সার্চ ইঞ্জিন ব্যবহার করছে, যা ঐতিহ্যবাহী সার্চ ইঞ্জিনগুলোর চেয়ে বেশি নির্ভুল ও দ্রুত ফলাফল দেয়।

এই নতুন ব্রাউজারগুলো চালুর মাধ্যমে AI কোম্পানিগুলো শুধুমাত্র চ্যাটবট বা সার্চ ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শীঘ্রই ব্রাউজারের জগতেও AI বিপ্লবের সূচনা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article