বিদ্যুতের দাম বাড়ানো অগ্রহণযোগ্য, দ্রুত স্থগিত করুন: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

বিদ্যুতের দাম বাড়ানো অগ্রহণযোগ্য, দ্রুত স্থগিত করুন: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ - Surma Times | Sylhet News

329306ঢাকা: দেশের বর্তমান দুর্দশার মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণায় তীব্র নিন্দা জানিয়েছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ। সংগঠনটি দ্রুত এই দাম বৃদ্ধি স্থগিত করার দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব মকসুদ হোসেন বলেন, “সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছিল। কিন্তু মাত্র তিন মাসের মাথায় জ্বালানি তেলের দাম দুবার এবং এখন বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।”

বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে জনজীবন ইতোমধ্যে বিপর্যস্ত। তার ওপর বিদ্যুতের দাম বৃদ্ধি ‘মরার উপর খাঁড়ার ঘা’-এর মতো হয়েছে। শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম ২২ শতাংশ কমানো হয়েছে, অথচ বিশ্ববাজারে তেলের দাম কম থাকা সত্ত্বেও বাংলাদেশে বৃদ্ধি করা হচ্ছে।

তারা প্রশ্ন তুলে বলেন, “এই সরকার কি শুধু দাম বাড়ানোর সরকার?”

বিবৃতিতে ঋণখেলাপি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদের মালিক রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার করে ভর্তুকি কমানোর দাবি জানানো হয়।

গ্রাহক কল্যাণ পরিষদ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, দাম বৃদ্ধির ঘোষণা অগ্রহণযোগ্য। দ্রুত তা স্থগিত না করলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article